মেহেরপুর নিউজ,২৫ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শফিকুলকে পুলিশ আটক করেছে।
রোববার দুপুরের দিকে সদর থানার এএসআই ওয়াজিদের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। হরিরামপুর গ্রামের কুদ্দুসের ছেলে শফিকুল সিআর ৮২৯/১২ মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী।