অন্যান্য

মেহেরপুরে সাজা প্রাপ্ত আসামিসহ আটক ২০

By মেহেরপুর নিউজ

November 01, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর :

মেহেরপুর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীসহ মোট ২০ জনকে আটক করেছে। জানা গেছে, পুলিশ  মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে সি আর ২৭৪/০৯ মামলার ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি ধুলু মন্ডলের ছেলে শওকতকে আটক করে।

একই দিনে পুলিশ বিভিন্ন স্থান থেকে জি আর মামলার ১২ জন, সি আর মামলার ৬ জন ও নিয়মিত মামলার এক আসামিকে আটক করে।