মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই: মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের সাপের কামড়ে সুরুজ আলী (১৪) নামের এক কিশোর আহত হয়েছে । তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রায়পুর স্কুল পাড়ার ফরজ আলীর ছেলে সুরুজ আলী স্কুলের পাশে একটি পুকুরপাড়ে খেলা করার সময় সাপে তাকে ছোবল মারে । তার চিৎকারে আশেপাশেরর লোকজন ছুটে এসে সুরুজকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।