অন্যান্য

মেহেরপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

By মেহেরপুর নিউজ

November 07, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর:

মেহেরপর সদর উপজেলার খোকসা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে শিরিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

জানা গেছে, রোববার সকালের দিকে খোকসা গ্রামের নিয়াত আলীর স্ত্রী শিরিনা খাতুন পাটখড়ির গাদা থেকে পাট খড়ি আনতে গিয়ে সাপের কামড়ের শিকার হন। ঘটনার কিছুক্ষন পর শিরিনা মৃত্যুর কোলে ঢোলে পড়েন।