টপ নিউজ

মেহেরপুরে সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 08, 2019

মেহেরপুর নিউজ, ০৮ মে: মেহেরপুর জেলা প্রশাসেনের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন গ্রাম থেকে ভুক্তভোগীরা বিভিন্ন সমস্যা্ নিয়ে হাজির হয়ে জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মো: আতাউল গনি তাদের সমস্যা গুলো শোনেন এবং সমাধানের আশ্বাস দেন তাৎক্ষনিক ভাবে আর্থিক সাহায্যের মাধ্যমে কয়েকিটি সমস্যার সমাধান করেন।