মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মে:
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০ তম শাহদৎ বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পেীর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা শহিদুল আলম, আবু সুফিয়ান হাবু, আব্দুল মালেক বিশ্বাস, অ্যাড. এস এম সাইদুর রাজ্জাক সাদ্দাম, জাহিদুল হক জাহিদ প্রমুখ। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩০ তম শাহদৎ বার্ষিকী পালন উপলক্ষে পৌর সভার ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে শহরের নতুনপাড়ায় এক কাঙালী ভোজের আয়োজন করা হয়। সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, পেীর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা আব্দুল বারি ফারুক, শেখ সুজান আলী, জামেলউদ্দিন কামেল, নূরুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত থেকে দুস্থ্যদের মধ্যে রান্না করা খাবার বিতরন করেন।