রাজনীতি

মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 30, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: আজ বুধবার সকাল ১১টার সময় মেহেরপুর জেলা বিএনপির উদ্দোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। মেহেরপুর কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এ সময় বত্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল

ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আলমগীর খান ছাতু, জেলা জাতীয় পার্টির (বিজেপি) জেলা সভাপতি শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ কে খায়রুল বাসার প্রমুখ।

সভা শেষে মাসুদ অরুনের নেতৃত্বে একটি গণমিছিল বের করা হলে পুলিশের বাধার মুখে বিএনপি’র অফিসের সামনেই বিক্ষোভ করে নেতাকর্মীরা।