মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ এপ্রিল: সাভারের রানা প্লাজায় ভবন ধসে নিহতদের স্মরণে শহরে শোক র্যালী করেছে মেহেরপুরে জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকালে জেলা বিএনপির উদ্যেগে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি শোকর্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। র্যালীতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। এছাড়াও বিএনপি নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ লাগিয়ে সাভার ট্র্যাজেডির ঘটনায় নিহতদের প্রতি গভির শোক প্রকাশ করেন।