মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মূল্যবোধের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু।