টপ নিউজ

মেহেরপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচী সফল বাস্তবায়নে করনীয় বিষয়ক সেমিনার

By মেহেরপুর নিউজ

September 09, 2019

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচী সফল বাস্তবায়নে করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়াম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা। মূল প্রবন্ধ পাঠ করেন সেমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু তালেব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ফজলে রাব্বি, উপজেলা সমাজ সেবা অফিসার আলমগঅর হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শাহজামাল প্রমূখ।