বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

January 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারি: ধর্ম যার যার রাষ্ট্র সবার ”এই শ্লোগানকে সামনে নিয়ে নির্বাচন পরবর্তি সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর, উপাসনালয়, ব্যাবসা প্রতিষ্ঠানের উপর দৃর্বৃত্তদের হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৩টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে জেলা হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের নেতৃত্বে মানববন্ধনে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা হিন্দু  বৌদ্ধ খৃষ্টানঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য, যুব হিন্দু পরিষদরে সভাপতি তপন কুমার, সম্পাদক দিবাশিষ বাগচী,সদস্য শুভ্র দেব সাহা, ডা. শুকদেবপাল,ডা. মানস,উজ্জল কর্মকার, বিদ্যুৎ বাগচী, স্বপন কুমার, শ্যামল কুমার, অনন্ত হালদার, জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন প্রমুখ অংশ নেয়।