বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সার্বজনীন পেনশন স্কিমের বিষয়ক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

October 23, 2023

মেহেরপুর নিউজ:

“সার্বজনীন পেনশন স্কিম ” এর বিষয়ে অবহিত করনে সর্বস্তরের বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সমেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো শামীম হোসেন।

অন্যদের মধ্যে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, আহমদ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন,দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মাহাবুব আলম রবি, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ, বামুন্দী ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম,তেঁতুল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বিশ্বাস, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সাবেক সম্পাদক সানোয়ার হোসেন সানুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তগন অংশগ্রহণ করেন।