বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সার্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 30, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সার্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম নাজমুল হক। ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মুনীর।অনুষ্ঠানের অন্যদের মধ্যে সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন সেখানে উপস্থিত ছিলেন।