মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর: ১ কোটি ৪১ লাখ ৪২ হাজার টাকা ব্যায়ে মেহেরপুরের পুরাতন জেলা খানা সংলগ্ন স্থানে সার্ভার ষ্টেশনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন সার্ভার ষ্টেশনের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেময়েত হোসেন,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।