বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 21, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ অন্যান্যরা।

সভায় জেলায় সার ও বীজের সরবরাহ, মান নিয়ন্ত্রণ এবং কৃষকদের কাছে সঠিক সময়ে এসব উপকরণ পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।