বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

August 28, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে নির্ধারিত দামের চেয়ে অধিক মুল্যে সার বিক্রী করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়কে মেসার্স ফখরুল এন্ড ব্রার্দাসে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর শহরের কাথুলী সড়কে মেসার্স ফখরুল এন্ড ব্রার্দাস প্রতিষ্ঠানে তদারকিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মুল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

সরকার নির্ধারিত ২৭ টাকা কেজির টিএসপি সার ৩৯ টাকা, ২১ টাকা কেজির ডিএপি সার ৩০ টাকা, ২০ টাকা কেজির এমওপি সার ৩০ টাকা কেজি এবং ২৭ টাকা কেজির ইউরিয়া সার অধিক দামে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া সার ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: ফখরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে মেহেরপুর সদর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।