শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে সাহিত্য পত্রিকা ঠিকানা’র বিজয় দিবস সংখ্যার আত্মপ্রকাশ

By মেহেরপুর নিউজ

January 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী: মেহেরপুর জেলা সাহিত্য পষিদের উদ্যোগে মহান বিজয় দিবস ২০১৩ উপলক্ষে সাহিত্য পত্রিকা ঠিকানা’র আত্মপ্রকাশ করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান ঠিকানার আত্মপ্রকাশ করেন। এ সময সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, ঠিকানার সম্পাদক নুর আলম, মেহেরপুর সুজন’র সম্পাদক  শামিম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন । নুর আলমের সম্পাদনায় সাহিত্য পত্রিকা ঠিকানায় মেহেরপুরের বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা স্থান পেয়েছে।