মেহেরপুর নিউজ:মেহেরপুরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ এবং আর্থিক অন্তর্ভুক্তি ও সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খান।
মেহেরপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) মো. এহসান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর পরিচালক মো. নাজিম উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. শওকত জামান এবং মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম।