বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী থালা ও বাটি জব্দ

By মেহেরপুর নিউজ

September 03, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর শহরের ঘাটপাড়ান এলাকায় অভিযান চালিয়ে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী থালা ও বাটি জব্দ করা হয়েছে।শুক্রবার সকালের দিকে অভিযান চালানো হয়।

সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে শহরের ঘাটপাড়া নুরানী মসজিদ সড়কে নাসির টোব্যাকো কোম্পানির প্রতিনিধির নিকট থেকে টপ-টেন সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী( থালা ও বাটি( জব্দ করা হয়। এগুলো নাসির টোব্যাকো কোম্পানি ধূমপায়ীদের পুরুস্কার হিসাবে প্রদান করে থাকে বলে কোম্পানির বিক্রয় প্রতিনিধি জানান।ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহারও নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযারী এসব পুরুস্কার সামগ্রী জব্দ করা হয়।