বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সিটিএস এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 06, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগ, সমাজসেবা অধিদপ্তর ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএস) প্রকল্পে আওতায়, ট্রেনিং এন্ড টেকনোলজি ট্রান্সফারের সহযোগিতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে স্হানীয় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সিডিপি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বী প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সিপিএম প্রজেক্ট এর কনসালটেন্ট রবিউল খন্দকার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।প্রশিক্ষণের মেহেরপুর জেলার ইউনিয়ন পরিষদের সচিবগন অংশগ্রহণ করেন।