বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সিডিপি‘র শীত বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 29, 2021

সেন্টার ফর ডেভেলপমেন্ট পিস (সিডিপি) মেহেরপুরের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার উজলপুর এবং গাংনী উপজেলার গাড়াবাড়িয়া সহোগলপুর সহ বিভিন্ন স্থানে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সিডিপির পরিচালক জন পি বিশ্বাস উপস্থিত থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন।