মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর:
চার্চ অব বাংলাদেশ সমাজ উন্নয়ন কার্যক্রমের (সিবিএসডিপি) উদ্যোগে মঙ্গলবার সিবিএসডিপি মিলনায়তনে জলবায়ু পরিবর্তন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে ।
সিবিএসডিপি’র প্রকল্প ব্যবস্থাপক জন তরুন মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন।
এতে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার এন এ হালিম, পরিসংখ্যন কর্মকর্তা সুরঞ্জিত কুমার ঘোষ। বক্তব্য রাখেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামছুল আলম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, সিবিএসডিপি’র ক্লেম্যান অরুন মন্ডল, আনন্দ রায়, জালালউদ্দিন প্রমুখ। দিন ব্যাপি ওই প্রশিক্ষনে ইউপি চেয়ারম্যান ও ধর্মীয় নেতারা অংশ গ্রহণ করেন।