বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সুধী সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 26, 2021

মেহেরপুর নিউজ:

বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও ট্রাস্টি সভাপতি ড. মুনতাসীর মামুন ও তার সফরসঙ্গীদের সম্মানে সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে সুধী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনতাসীর মামুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।