বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

October 15, 2017

মেহেরপুর নিউজ,১৫ অক্টোবর: বেতনের যুক্তিসংগত একটি নুন্যতম সীমা নির্ধারণ করা, কথায় কথায় চাকরিচ্যুত না করা, বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে টিএ,ডিএ দেওয়া সহ সুনির্দিষ্ট নীতিমালার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে তারা এ কর্মসূচী পালন করে। এর আগে মেহেরপুর জেনারেল হাসপাতাল মোড় থেকে একটি র‌্যালী বের কওে প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন মেহেরপুর শাখার সভাপতি সেলিম রেজার নেতৃত্বে অন্যদের মধ্যে মানবন্ধন ও র‌্যালীতে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ সকল কোম্পানীর ঔষধ বিক্রয় প্রতিনিধিরা। পরে জেলা প্রশাসকের কাছে তাদেও দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।