শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে সৃজনশীল প্রশ্নপত্রের ওপর স্কুলের শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

By মেহেরপুর নিউজ

June 22, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন:

মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যেগে সৃজনশীল প্রশ্নপত্রের ওপর স্কুলের শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে জেলার ৪৮৫ জন শিক্ষক অংশ নিয়েছে।

আজ ২২ জুন মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান। সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম। বক্তব্য রাখেন,সহকারি স্কুল পরিদর্শক সোহেল আহমেদ,প্রশিক্ষক সাইদুর রহমান,রেজউল করিম,জাহাঙ্গীর হোসেন প্রমূখ।