শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে সৃজনশীল প্রশ্নপত্রের ওপর স্কুলের শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ

By মেহেরপুর নিউজ

June 24, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন:

মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যেগে সৃজনশীল প্রশ্নপত্রের ওপর স্কুলের শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণে জেলার ৪৮৫ জন শিক্ষক অংশ নেয়।

আজ ২৪ জুন বৃস্পতিবার সকালে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান। সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম। বক্তব্য রাখেন,প্রশিক্ষক সাইদুর রহমান,সেকেন্দার আলী,জাহাঙ্গীর হোসেনপ্রমূখ।