শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপর সহকারি শিক্ষকদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

By মেহেরপুর নিউজ

June 21, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন:

মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসইএসডিপি প্রজেক্টের আওতায় সোমবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপর স্কুল ও মাদ্রাসার সহকারি শিক্ষকদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা শিক্ষা অফিসার কিশোরি মোহন সরকার ৩ দিনের ওই প্রশিক্ষনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্টানে সহকারি স্কুল পরিদর্শক ফয়সানুল কবীর, হাসনাইন করিম, তরিকুল ইসলাম, গবেষনা কর্মকর্তা আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে প্রশিক্ষক হিসেবে শরিফুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুল মান্নান, মনিরুল ইসলাম, জাকিয়া আক্তার, গোলাম ফারুক, হুমায়ূন কবীর আব্দুল হান্নান, মুন্সী কামরুজ্জামান, মনিরুজ্জামান, তোফাজ্জেল হোসেন, আতাউর রহমান ও রুহুল­া সাঈদী দায়িত্ব পালন করছেন। ৩ দিনের ওই প্রশিক্ষনে মেহেরপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪৮০ জন শিক্ষক অংশ গ্রহন করছেন।