বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

March 10, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো তৌফিকুর রহমান , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আমান উদ্দিন মন্ডল, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রকৌশলী শামিমুল কবির, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা শারমিন আজহার,মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শক মামুনুর রশিদ, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ।