বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

By Meherpur News

January 08, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যাতারপুর গ্রামে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছেন।

আটক ব্যক্তির নাম মোঃ বিল্লাল হোসেন (৪২)। তিনি যাতারপুর গ্রামের মাদার বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার ভোরের দিকে সেনাবাহিনীর একটি দল অভিযানটি পরিচালনা করে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাসদস্যরা বিল্লাল হোসেনের শয়নকক্ষের ওয়ারড্রোব তল্লাশি করে সেখান থেকে ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ বিল্লাল হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনার মুজিবনগর থানায় মামলার প্রক্রিয়া চলছে।