মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ৪০ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর উদ্যোগে মেহেরপুর টিটিসি মিলনায়তনে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১টা থেকে দিনব্যাপী গর্ভবতী মায়েদের চিকিৎসা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশনের মেজর ডা,শাকিলা ক্যাপ্টেন ডাক্তার জাহিদুল চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা সহ ঔষধ বিতরণ করেছন।
সেনাবাহিনী ৪০ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর লেফটেন্যান্ট কর্নেল ফকরুদ্দিন বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম, সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।