বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সেনাবাহিনীর জন সচেতনতামূলক  অভিযান

By মেহেরপুর নিউজ

July 07, 2021

মেহেরপুর নিউজ:

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সপ্তম দিনেও মেহেরপুরে সেনাবাহিনীর জন সচেতনতামূলক  অভিযান ।

বুধবার বিকালের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক অভিযান চালান। বাংলাদেশ সেনানিবাস যশোর ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর মাহামুদ আফজালে নেতৃত্বে কোট এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে ব্যাপক সচেতনতা মূলক অভিযান চালানো হয়। এসময় অযথা যারা বাইরে ঘোরাফেরা করছিলেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। একই সাথে অযাথা বাইরে না আসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।