বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে ঔষধ বিতরণ

By মেহেরপুর নিউজ

April 16, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশনের সদস্যরা মেহেরপুরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা সহ ঔষধ বিতরণ করেছন।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন এ চিকিৎসা প্রদান ঔষধ বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ১২ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন তারিখ বেশকিছু রোগী দেখেন এবং তাদের মাঝে ওষুধ ও মাস্ক বিতরণ করেন। এ সময় ক্যাপ্টেন আরমান সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।