মেহেরপুর নিউজ:
সেফ লাইফ অর্গানাইজেশনের উদ্দ্যোগে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে এবং অতি বজ্রপাত হ্রাসের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলা কোলা বাইপাস সড়কের দুপাশে নিম,দেবদারু এবং তাল বীজ রোপন করা হয়। মোঃ আকরাম হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সুজন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত থাকে বৃক্ষরোপণ এবং তাল বীজ রোপন করেন।