মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।