মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর: সেভ দি চিলড্রেন মেহেরপুর প্রজেক্ট অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার ১১টি স্কুল ও মাদ্রাসায় ১৮৪ সেট বেঞ্চ বিতরন করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সাধু বার্ণবার চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত আসবাবপত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন। অনুষ্ঠানে জেলা প্রাথকি শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের হাতে এ আসবাবপত্র তুলে দেন। এ সময় বিশেষ অতিথী হিসেব উপস্থিত ছিলেন সেভ দি চিলড্রেনের শিক্ষা প্রকল্প কর্মকর্তা খলিলুর রহমান ।