বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সেভ দ্যা চিলড্রেনের এইচআইভি এইডস্ প্রতিরোধে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন:

মেহেরপুরে সেভ দ্যা চিলড্রেনের এইচআইভি এইডস্ প্রতিরোধ কর্মসূচীর আওতায় স্থানীয় হোটেল বাজারের ব্যবসায়ী,গণ্যমান্য ব্যাক্তি, সাংবাদিকদের নিয়ে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর হোটেল বাজারের সজিব প­াজায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় এইচআইভি/এইড্স প্রতিরোধ এবং জনগন কেন ও কিভাবে এইচআইভি ঝুকিতে রয়েছে সে বিষয়ে বিস্তর আলোচনা করেন সেভ দ্যা চিলড্রেনের প্রোগ্রাম সাপোর্ট অফিসার সুব্রত খীসা।

তিনি স্থানীয় যৌন কর্মীদের জন্য পরিচালিত ডিআইসির সেবা সমূহ উলে­খ করেন এবং মাঠ পর্যায়ে কার্যক্রমে স্থানীয় জণগনের সহায়তা কামনা করেন।