অন্যান্য

মেহেরপুরে সেভ দ্যা চিল্ড্রেনের আলোচনা সভা ও ইফতার পার্টি

By মেহেরপুর নিউজ

August 30, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ আগস্ট :

সেভ দ্যা চিল্ডেন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজ ৩০ আগস্ট সেভ দ্যা চিল্ডেন মেহেরপুর জেলা শাখার  কার্যালয়ে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। সভাপতিত্ব করেন সেভ দ্যা চিল্ড্রেনের জেলা ব্যবস্থাপক ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।