শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে সেভ দ্যা চিল্ড্রেনের শিশু প্রারম্ভিক বিকাশ কার্যক্রমের গবেষনার পরিচিতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 04, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৪ আগস্ট:

সেভ দ্যা চিল্ড্রেন মেহেরপুর শাখার  উদ্যোগে শিশু প্রারম্ভিক বিকাশ কার্যক্রমের গবেষনার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ আগস্ট বুধবার মেহেরপুর  মা ও শিশু প্রারম্ভিক কেন্দ্রে মিলনায়তনে অনুষ্ঠিত শিশু প্রারম্ভিক বিকাশ কার্যক্রমের গবেষনার পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ। সভাপতিত্ব করেন সেভ দ্যা চিল্ড্রেনের মেহেরপুর শাখা ব্যবস্থাপক ফারুক হোসেন। বক্তব্য রাখেন ডাঃ এমএ বাশার, সেভ দ্যা চিল্ড্রেনের ডেপুটি ম্যানেজার হাবিব মাহমুদ, নাহিল উদ্দীন, ফারুক হোসেন প্রমুখ ।