মেহেরপুর নিউজ, ০৯ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহা জামাল এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ চলবে।
এসময় আলী হোসেন, নাহিদ আলী, বুড়িপোতা ইউপি সচিব সানোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন।