বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্কাউটসের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

June 03, 2021

মেহেরপুর নিউজ 

মেহেরপুর সদর উপজেলায় স্কাউটসের উদ্যোগে সদর উপজেলায় স্কাউটসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা নিবার্হী অফিসারের কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউটস এর সভাপতি মাসুদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, আবুল কাশেম, সানজিদা ইসলাম প্রমূখ। সভায় স্কাউট এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।