মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন: বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত স্কাউটসের ৪র্থ জেলা সমাবেশ শেষ হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে স্কাউটস সদস্যদের মধ্যে সনদ পত্র বিতরন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হোসেন আলী খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটস সদস্যদের মধ্যে সনদ পত্র বিতরন করেন। স্কাউট কমিশনার আলহাজ মোঃ আব্দুল মান্নান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটস আলহাজ মোঃ আবুল কাশেম, সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার এ এল টি ওয়ালীউলাহ সিদ্দিক, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।