বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্কাউটস লিডারদের বেসিক কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 28, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের উদ্যোগ মেহেরপুর পিটিআই মিলনায়তনে ৪৫২ স্কাউটস লিডারদের ৫ দিনব্যাপী বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর পিটিআই মিলনায়তনে ৪৫২ তম স্কাউটস লিডারদের ৫ দিনব্যাপী বেসিক কোর্সের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পিটিআই সুপার মুন্সি শহিদুল ইসলামের, সহকারী সুপার ফরিদা ইয়াসমিন, কোর্স লিডার জাহাঙ্গীর হোসেন, রঘুনাথপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কোর্স লিডার বেলাল হোসেন, রুতসোভা মন্ডল, ফারুক হোসেন,শাহজাহান শেখ, মিনারুল ইসলাম, মাহফুজা আক্তার বিউটি উপস্থিত ছিলেন। ৫ দিনের এই প্রশিক্ষণ মেহেরপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ৫৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।