খেলাধুলা

মেহেরপুরে স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির হকিতে আমঝুপি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

December 25, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত ৪৯ তম শীতকালীন ছেলেদের হকিতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে যোগ্যতা অর্জন করেছে।

বুধবার দুপুরে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে হকির ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দল ওয়াকওভার লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।