মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে এডিবির অর্থায়ন স্কুল পড়ুয়া মেয়েদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে সাইকেল বিতরণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার নাসরিন সুলতানা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।