ক্রিকেট

মেহেরপুরে স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

By Meherpur News

May 31, 2026

মেহেরপুর নিউজঃ

ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে এবং মেহেরপুর এমকেএসপির সহযোগিতায় স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সদস্য মিজানুর রহমান মজনু আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের শুভেচ্ছা জানান।

স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলার প্রাক্তন ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত মোট চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো মার্জ গ্রুপ, আর্গন, এক্টিভ ও এনেক্স।

উদ্বোধনের আগে সকালে লটারির মাধ্যমে খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয় এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমকেএসপির পরিচালক শাহিনুর রহমান রিটন, প্রাক্তন ক্রিকেটার শামীম বশির, শামসুজ্জামান শামীম, আব্দুস সালাম, মাসুদ করিম ধলস, ইমদাদুল হক, সুজাসহ জেলার বিভিন্ন সময়ের কৃতী ক্রিকেটাররা।

আয়োজকরা জানান, জেলার প্রাক্তন ক্রিকেটারদের একত্রিত করা, পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং ক্রিকেটের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা।