বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্টার ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফির মোড়ক উন্মোচন

By Meherpur News

May 29, 2026

মেহেরপুর নিউজঃ ঢাকাস্থ মেহেরপুর সমিতির উদ্যোগে এবং মেহেরপুর এমকেএসপি’র সহযোগিতায় আগামী ৩১ মে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিতব্য স্টার ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে জার্সি ও ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার রাতে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ মেহেরপুর সমিতির সভাপতি প্রকৌশলী একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, সাবেক রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম, এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট শাকিল আহমেদ, জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, ঢাকাস্থ মেহেরপুর সমিতির সদস্য হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন এবং এমকেএসপি’র পরিচালক শাহিনুর রহমান রিটন প্রমুখ।

অনুষ্ঠানে সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়া মেহেরপুর জেলা ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে টুর্নামেন্টের জার্সি ও ট্রফির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।