মেহেরপুর নিউজ:
মেহেরপুর গ্রাম বাংলা থাই ওয়ার্কশপ এর উদ্যোগে স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফেব্রিকেটরস সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর গ্রামবাংলা থাই ওয়ার্কশপ এর স্বত্বাধিকার শাজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার জহিরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার এস কে হাসান ইউসুফ, কুষ্টিয়া জেলার আরিফুল ইসলাম, ঝিনেদার ডিলার সাইদুল হক,মার্কেটিং অফিসার আব্দুস সালাম, মমিনুর রহমান প্রমূখ পরে সেখানে সংগীত পরিবেশন করা হয় এবং রাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।