মেহেরপুর নিউজ, ২৭ জানুয়ারী: মেহেরপুর জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার একযোগে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।
নির্বাচনের সকল কর্যক্রম শিক্ষার্থীরাই পালন করেন।