মেহেরপুর নিউজ :
মেহেরপুরে দিনব্যাপি স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে কর্মশালা অনুষ্ঠিত হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়ােজনে কর্মশালার অনুষ্ঠিত হয়। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক জীবনের নানাবিধ স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে সেবাদান ত্বরান্বিত করার লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন,মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান। কর্মশালায় অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা,কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।