মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্ট্রোস ম্যানেজমেন্ট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।